ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, উত্তর দিনাজপুর : বিজেপি -তে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের দুইবারের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক অমল আচার্য। বুধবার ইটাহারের উল্কা ক্লাব ময়দানে আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্ব। সেখানেই অমল আচার্য যোগ দেন বিজেপি -তে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, ‘অমল আচার্য দলে যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হয়েছে।’ অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি তথা রায়গঞ্জের প্রার্থী কানাইয়া লাল আগারওয়াল বলেন, “এই দলবদলের কোনও প্রভাব পড়বে না।’ কিন্তু চতুর্থদফা ভোটের মুখে এই দলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Add Comment