Home » বাংলার বিধান সভা নির্বাচনে বিজেপি ২০০ র বেশি আসনে জিতবে ,আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে – নরেন্দ্র মোদি

বাংলার বিধান সভা নির্বাচনে বিজেপি ২০০ র বেশি আসনে জিতবে ,আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে – নরেন্দ্র মোদি

ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, দক্ষিণ ২৪ পরগনা : আজ জয়নগরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন  বিজেপি  ২০০ র  বেশি  আসনে  জিতবে। দিদি বাংলার কৃষকদের জন্য ভাবেননি, ক্ষতি করেছেন। ২-রা  মে বিজেপি-সরকার গঠনের পরই কৃষক প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩ বছরের বকেয়া টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে, দাবি মোদির, জয়নগরের সভায় মোদি আরও বললেন ,  ‘দিদি আমি মরসুমি ক্ষমতাধারী লোক নই। খেলার মাঠ ছিল, আছে, থাকবে। বিজেপির জন্য বাংলা – উন্নয়ন, শিক্ষা, শিল্পর মাঠ হয়ে উঠবে।সোনার বাংলার লক্ষ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে।’মোদি আরো যোগ করলেন ,  ‘আমায় যত খুশি গালাগাল দিন, কিন্তু মানুষকে অপমান করবেন না।আমি বাংলাদেশে গিয়ে ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে গিয়েছিলাম। তাতেও দিদি রেগে গিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি অপরাধ!’

 

জয়নগরে  জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জয়নগরে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী