রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ , কোচবিহার : আজ (৩১ মার্চ ২০২১) কোচবিহার জেলার গোসানীমারির ফুটবল খেলার মাঠে নিজের জনসভার মঞ্চে উঠে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনীয়া, উদয়ন গুহ, ভবেন চন্দ্র রায় , সঙ্গীতা রায় বসুনীয়া সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।এদিন তিনি সভা চলাকালীন বললেন, “বিজেপি ৫০০ টাকা দিলে আপনি ১০০০ চাবেন। ওরা ১০০০ টাকা দিলে আপনি ১৫০০ টাকা চাবেন। ওদের সাথে দড়দাম করবেন। আগামী দিন বড় ফুলের টাকা নিবেন ছোট ফুলে ভোট দিবেন। কিন্তু ১০ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে উল্টে দিবেন। ২ তারিখ যখন ভোট বাক্স খোলা হবে সেদিন যেন বিজেপির লোকেরা চোখে সর্ষেফুল দেখতে পায়।”













Add Comment