রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ , দিনহাটা : দিনহাটা রোডের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মৃত ১ সঙ্গেই আহত আর ও ১। ঘটনাটি ঘটেছে দিনহাটা বড় শৌউলমারী রথবাড়ি ঘাট সংলগ্ন এলাকায়। রবিবার গভীর রাতে ওই ভয়াবহ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় মানুষজনের অনুমান। মৃত বাইক আরোহীর পিছনে থাকা ভিক্টর বর্মন, ওই রাতে গুরুতর জখম অবস্থায় কোন মতে প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয় এক বাড়িতে নিগমনগর যাওয়ার রাস্তায় খোঁজ করছিল। তখন সেই স্থানীয় বাসিন্দা হতবাক চোখ ফেটে আজোরে রক্ত পড়ছে তারপর নিগম নগর রাস্তার খোঁজ। আজ সকালে বিষয়টি স্পষ্ট হয়, ঘটনাস্থলেই মৃত অবস্থায় পরিতোষ মহন্তকে পড়ে থাকতে দেখে, পাশেই পড়ে রয়েছে বাইক। তাদের দুজনের বাড়ি নিগমনগর বেসিক মোড় এলাকায়। এরপর খবর দেওয়া হয় দিনহাটা থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দিনহাটা রোডের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মৃত ১ সঙ্গেই আহত আর ও ১
March 29, 2021
57 Views
1 Min Read












Add Comment