রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : আজ খাগড়াবাড়ি নেতাজি সুভাষ দাতব্য চিকিৎসালয়ে একটি বিশেষ ক্যাম্প সম্পন্ন হয়। কলকাতার প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রণব দত্ত এবং কোচবিহারের বিশিষ্ট চিকিৎসকগণ তথা ডাঃ দেবদাস মুখার্জী, ডাঃ অনুজ বিশ্বাস, ডাঃ এস সি রায়,ডাঃ নভনীল চক্রবর্তী, ডাঃ এ পাত্র, ডাঃ সাহু । চার শতাধিক রোগী আজকের এই বিশেষ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন এবং বিনামূল্যে ওষুধ গ্রহন করে খুবই উপকৃত হয়েছেন। সংস্থার সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ দেবদাস মুখার্জী বলেন, আমরা দীর্ঘদিন থেকে অর্থাৎ ২০০২ সাল থেকেই খাগড়াবাড়ি বালাপাড়া অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প চালিয়ে যাচ্ছি , প্রতি সপ্তাহে এই ক্যাম্পে এই অঞ্চলের মানুষ সহ বিভিন্ন এলাকার রোগীরা আসেন। আজকের এই বিশেষ ক্যাম্পে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মত, সকলের জন্য চিকিৎসা দিতে আমাদের খাগড়াবাড়ি নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয় , তার উদ্যোগকে সফল করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।













Add Comment