দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : রবিবার বিকেলে নদিয়ার নবদ্বীপ সরকারপাড়ার মাঠে একটি বিশাল জনসভা করে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস । এদিন জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বারাকপুরের সাংসদ সৌগত রায়, সাংসদ ও বঙ্গজননী সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ ব্লকের সভাপতি তাপস ঘোষ ও অন্যান্য নেতৃত্ব। এদিন সভাশেষে একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,”এখানকার জনপ্রতিনিধির সাথে কথা বলে আমার স্পষ্ট অনুভূতি হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত যে নবদ্বীপধামে বিজেপি জেপি নাড্ডার নেতৃত্বে যেভাবে রাজনৈতিক উদেশ্যে ব্যবহার করা হয়েছে, সেজায়গায় মহাপ্রভু চৈতন্যদেবকে অপমান করা হয়েছে, নবদ্বীপধাম থেকে যে রথ বেরোচ্ছে সে জায়গায় মহাপ্রভু চৈতন্যদেবের কোনো ছবি বা উল্লেখ নেই, সেজায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভাবনা যে ভাবধারা তার কোনো উল্লেখ নেই, রাজনৈতিক উদেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কলুষিত করা হয়েছে “। এরপর কুনাল ঘোষ বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা নবদ্বীপ পৌরসভা চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহার সাথে নবদ্বীপ পৌরসভার নতুন উদ্যোগ গৌর নিতাই পথ উদ্বোধন করেন ।
“মহাপ্রভু চৈতন্যদেবকে অপমান করা হয়েছে” বললেন কুনাল ঘোষ বিজেপির রথ যাত্রা প্রসঙ্গে
February 7, 2021
53 Views
1 Min Read












Add Comment