দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : জোরকদমে চলছে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ । কৃষ্ণনগরের পন্থাতীর্থে জাতীয় সড়কের ওপরে ওভারব্রিজ তৈরী হচ্ছে এরপাশাপাশি জাতীয় সড়কের রাস্তা হয়ে যাচ্ছে ফোর লেন যার ফলে ভবিষ্যতে যানজট অনেকটাই কমবে । জাতীয় সড়কের ওপর দিয়ে নিত্যদিন অসংখ্য মালবাহী ট্রাক সহ যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন সারাদিন যাতায়াত করে, রাস্তা চওড়া করার কাজ নির্বিঘ্নে করার জন্যে কৃষ্ণনগর পান্থতীর্থ মোড়ে ওভারব্রিজ তৈরির স্থানে নতুন ডাইভার্সন তৈরী হয়েছে জাতীয় সড়কে, কৃষ্ণনগর সেন্ট্রাম মলের সামনে জাতীয় সড়কে রাস্তা আরও চওড়া করে একদিকে ডাইভার্সন করে মূল সড়কের ওপর ওভারব্রিজ তৈরী করার কাজ চলছে, এবং যানবাহন ডাইভার্সন দিয়ে পাশ করানো হচ্ছে ।













Add Comment