রবীন্দ্রনাথ বর্মন,হাকিকত নিউজ, দিনহাটা : সাব ইলেকট্রিক স্টেশনের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভ অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের৷ দিনহাটা ১ নং ব্লকের ওকড়াবাড়ি প্রায় ৯০ জন পশ্চিমবঙ্গ রাজ্য চুক্তিভিত্তিক ও অস্থায়ী ঠিকা কর্মী রয়েছেন। তাদের মধ্যে অনেকে রোদ বৃষ্টি ঝড়ে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরও বিদ্যুৎ পরিষেবা দিতে দিনরাত পরিশ্রম করে গিয়েছেন। তাদের সমকাজে সমবেতন ৬০ বছর কাজের নিরাপত্তা দিতে হবে। এই দাবীতে ওকড়াবাড়ি সাব স্টেশন এর সামনে মাইকিং প্রচার করে জরুরি বিদ্যুৎ পরিষেবা কাজ বন্ধ করে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। ৪৮ ঘন্টা কর্মবিরতি বিক্ষোভ মধ্য দিয়ে। তারা তাদের দাবি-দাওয়া পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরে নজরে আনার চেষ্টা করছেন। সব মিলিয়ে একদিকে যেমন তাদের কাজের নিরাপত্তা সুরক্ষিত এবং সমবেতনের দাবি করেছেন। অন্য দিকে বিদ্যুতের মতো জরুরী পরিষেবা বন্ধ করে এই কর্মবিরতি, ওই এলাকার একাংশের মানুষ তা মেনে নিতে পারছেন না।
সাব ইলেকট্রিক স্টেশনের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভ অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের
February 2, 2021
54 Views
1 Min Read












Add Comment