দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মাজদিয়া বেলতলা বাজারে আর নয় অন্যায় কর্মসূচি করলো বিজেপি, এর পাশাপাশি দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে । এদিন প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেড পি ২৫এর সভাপতি রতন ভৌমিক, সহ সভাপতি রতন দেবনাথ, বিজেপির প্রদেশ পরিষদীয় নেতা জীবনকৃষ্ণ সেন ও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শুভশ্রী দেবী । রতন ভৌমিক বলেন, “তৃণমূল সরকারের ৯বছরের অপশাসনের বিরুদ্ধে, তারা যে কাটমানি নিয়েছে তার প্রতিবাদে, জনগণ যে কোনো পরিষেবা পাচ্ছেনা এর প্রতিবাদে আর নয় অন্যায় কর্মসূচি করা হলো বেলতলা বাজারে, এছাড়া আমরা ৩০জন দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করেছি “
মাজদিয়া বেলতলা বাজারে আর নয় অন্যায় কর্মসূচি করলো বিজেপি, দুস্থ মানুষদের বিতরণ করা হলো কম্বল
January 28, 2021
48 Views
1 Min Read












Add Comment