Home » সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কার্স ইউনিয়ন এর মুর্শিদাবাদ জেলার সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত হলো

সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কার্স ইউনিয়ন এর মুর্শিদাবাদ জেলার সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত হলো

ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, মুর্শিদাবাদ  : ২৪ জানুয়ারী সিকিউরিটি এন্ড ALLIED  ওয়ার্কার্স ইউনিয়ন এর ( AITUC Affiliated) মুর্শিদাবাদ জেলার সাধারণ কর্মী সভা ডি এম অফিস সংলগ্ন কালেক্টরেট ক্লাব হল-বহরমপুরে অনুষ্ঠিত হলো l  এই উপলক্ষে ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সুব্রত দাস বললেন যে কন্ট্রাক্টচুয়াল ওয়ার্কার দের বিভিন্ন  দাবি দাওয়া নিয়ে যাতে একটি সর্ব ভারতীয় স্তরে আন্দোলন গঠিত করা যায় সেই ব্যাপারে একটি  রূপ রেখা এই সাধারণ সভা থেকে তৈরী করা হলো l তিনি আরো যোগ করলেন যে আমরা এই কৃষক আন্দোলন কে সমর্থন জানাচ্ছি এবং তহবিল গঠন করে আন্দোলনরত কৃষকদের পাঠানোর চেষ্টা করছি।