দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : শনিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করা হলো নবদ্বীপ শহর জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন সকালে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সহ অনন্য নেতা নেত্রী বৃন্দ। নেতাজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিধায়ক।
নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলো তৃণমূল কংগ্রেস
January 24, 2021
46 Views
1 Min Read












Add Comment