দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : বিজেপিতে যোগদান করলেন নদিয়ার শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। খবর ছড়িয়ে পড়তেই গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত শান্তিপুর বিজেপি সংগঠনের। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই শান্তিপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছিল। জল্পনা আরও বাড়ে দুইদিন আগে তিনি দিল্লিতে যান। বুধবার দিল্লি নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন বিধায়ক। উল্লেখ্য, গত বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেদের জোটে শান্তিপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয়দা কে পরাজিত করে জয়ী হন তিনি। এর পরেই তৃণমূল কংগ্রেস শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সূত্রের খবর তিনি যোগদান করছেন খবর পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন শান্তিপুরে বিজেপি সংগঠন। বিধায়ক বিজেপিতে যোগদান করায় জেলা বিজেপির দলীয় কার্যালয়ে শান্তিপুর সংগঠনের নেতাকর্মীরা ইস্তফা দিতে পারে বলে জানা যায়।
বিজেপিতে যোগদান করলেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য
January 21, 2021
54 Views
1 Min Read












Add Comment