দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বুধবার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করল যুব মোর্চার কর্মীরা। এদিন জেড পি ২৫ সভাপতি প্রলয় ঘোষের নেতৃত্বে বেশকিছু যুব মোর্চার কর্মীরা এই স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন। ওই বিদ্যালয়ের আশপাশ চত্বরের জঙ্গল পরিষ্কারের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন আবর্জনা, প্লাস্টিক ইত্যাদি জড়ো করে তা পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। উপস্থিত ছিলেন নদীয়া জেলার যুব মোর্চার সহ সভাপতি সৌরভ গোস্বামী। সৌরভ বলেন, “প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান সমস্ত জায়গায় পালন করার অঙ্গীকার আমরা নিয়েছি, আগামীদিনে যেখানে বেশি জন সমাগম হয় যেমন রেলওয়ে প্লাটফর্ম, সেই সমস্ত জায়গায় আমরা স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করবো “।
নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলার হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করল যুব মোর্চার কর্মীরা
January 21, 2021
47 Views
1 Min Read












Add Comment