Home » বাগবাজারের হাজার বস্তি বাসীদের জন্য প্রদেশ কংগ্রেস বাড়ালো হাত

বাগবাজারের হাজার বস্তি বাসীদের জন্য প্রদেশ কংগ্রেস বাড়ালো হাত

ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : বুধবার সন্ধ্যার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাগবাজারের হাজার বস্তি।সব পুড়িয়ে খাক করে দেওয়ার পর এখন ছাইয়ের স্তূপ বাগবাজার হাজার বস্তি।  বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর হন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি  অধীর চৌধুরীর নেতৃত্বে  উত্তর কোলকাতা কংগ্রেস সভাপতি রানা বাসু রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ সন্তোষ পাঠক এবং স্থানীয় কার্যকর্তারা বস্তিবাসীদের জন্য যথাসম্ভব  অত্যাবশক খাদ্য সামগ্রী সরবরাহ করেন।