Home » নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে আসলেন কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে আসলেন কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : ঝটিকা সফরে নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে আসলেন কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

 

       

রবিবার দুপুরে ইসকন মন্দির প্রাঙ্গণে পৌঁছে মন্দিরের পতাকা উত্তোলন করেন তিনি। এরপর চন্দ্রোদয় মন্দির সহ সমগ্র ইসকন মন্দির প্রাঙ্গণ ঘুরে ভগবানের বিগ্রহ দর্শন করার পর পূজার্চনা করেন। কোন রাজনৈতিক কর্মসূচির কারণে নয় শুধুমাত্র ভগবানের দর্শন করার কারণেই তিনি ইসকন মন্দিরে এসেছেন বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অধীর বাবু।