দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া: নবদ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে। রবিবার সকালে এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমানকৃষ্ণ সাহা । এছাড়াও এই দিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম সহ তৃণমূল নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। বর্তমান করোনা পরিস্থিতিতে রক্তের আকাল মেটানোর জন্যই এই মহতী উদ্যোগ বলে জানা গিয়েছে দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে
January 11, 2021
62 Views
1 Min Read












Add Comment