দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া: তৃণমূল কংগ্রেস দলের ভাঙন অব্যাহত, এবার নদিয়া রানাঘাট পৌরসভার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীরা বিজেপিতে যোগদান করলেন। এদিন প্রায় ২০০ জন অস্থায়ী কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রানাঘাট কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন নয় অন্যান্য দল থেকে এদিন বিজেপিতে যোগ দেন অনেকেই। প্রকাশ্য সবার মধ্য দিয়েই এই যোগদান কর্মসূচী পালন করা হয়। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “প্রতিনিয়ত আমাদের দলে যোগ দেওয়ার জন্য অনেকেই যোগাযোগ রাখছেন। এদিন রানাঘাট পৌরসভার সকল অস্থায়ী কর্মীরা আমাদের শ্রমিক সংগঠনের সঙ্গে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেস দলটার মধ্যেই পুরো ফাটল হয়ে রয়েছে, আমরা কাকে নেবো আর না নেবো তার ওপরই নির্ভর করছে তৃণমূলের অস্তিত্ব”।
রানাঘাট পৌরসভার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীরা বিজেপিতে যোগদান করলেন
January 11, 2021
48 Views
1 Min Read












Add Comment