দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : নদিয়ার কল্যাণীতে ২৪তম বঙ্গ সংস্কৃতি উৎসবে শুক্রবার বিকেলে দ্বারোদঘাটন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন উপস্থিত ছিলেন রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, আঞ্চলিক পাসপোর্ট অধিকর্তা বিভূতি ভূষণ কুমার, ভারত সরকারের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক অধিকর্তা গৌরী বসু। কল্যাণী টাউন ক্লাবের উদ্যোগে ৮ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি অবধি অনুষ্ঠান চলবে। এদিন সাংবাদিকদের উদেশ্যে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “আমি কামনা করছি সবাই ২০২১এ সুখী থাকুক শান্তিতে থাকুক, আমি চাই ২০২১ পশ্চিমবঙ্গের জন্যে টার্নিং পয়েন্ট হোক,পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও সম্পদকে মাথায় রেখে আমি চাইবো প্রত্যেকটি মানুষ এই মহাযজ্ঞে আহুতি দিক,আর পুরো দুনিয়াকে দেখিয়ে দিক পশ্চিমবঙ্গের ভোট রক্তমাখা হবে না, সরকারি কর্মচারী যাতে রাজনৈতিক কাজ না করে আমাদেরকে এটা বদলাতে হবে, আমি চাই সবাই মন দিয়ে কাজ করুক, আমি রাজনীতির জন্যে বলছি না, আমাদের এমন কোনো কাজ করা উচিত না যা সংবিধানের ভাবনাকে কুঠারআঘাত করবে, ২০২১আমাদের নতুন ভাবে শুরু করতে হবে”।
“আমি চাই ২০২১ পশ্চিমবঙ্গের জন্যে টার্নিং পয়েন্ট হোক” বললেন রাজ্যপাল জগদীপ ধানখড়
January 8, 2021
51 Views
1 Min Read












Add Comment