দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : গভীর রাতে রানাঘাট থেকে মুর্শিদাবাদে পিকনিক করতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। বৃহস্পতিবার মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পরিবারের হাতে ২লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে সব দিক থেকে সাহায্য করার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য মঙ্গলবার নদীয়া রানাঘাট থেকে একই পরিবারের প্রায় ১৬ জন মুর্শিদাবাদের হাজারদুয়ারি তে পিকনিকের উদ্দেশ্যে গভীর রাতে রওনা হয়। সূত্রের খবর মুর্শিদাবাদের রেজিনগরের ৩৪নম্বর জাতীয় সড়কে হঠাৎ একটি মালবাহী ট্রাক ধাক্কা মারে ওই পিকনিকের গাড়িটিকে। তৎক্ষণাৎ স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগাই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে তাদের বহরমপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করে। বাকির আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে বেশ কয়েকজন প্রাথমিকভাবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত তার নির্দেশেই এবং মুখ্যমন্ত্রীর ফান্ড থেকেই এদিন ওই পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে টাকা তুলে দেন। কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্য করার চেষ্টা করা হচ্ছে, কোন মৃত্যুই টাকা দিয়ে পূরণ করা যায় না তবে প্রাথমিকভাবে যতটুকু সাহায্য করা যায় তার চেষ্টা চালাচ্ছি এবং রাজ্য সরকার ওই পরিবারের পাশে আছে” এই আশ্বাস দেন। এদিন উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলাশাসক পার্থ ঘোষ, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ অন্যান্য প্রতিনিধিরা।
রানাঘাট থেকে মুর্শিদাবাদে পিকনিক করতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৬ জনের
January 8, 2021
50 Views
2 Min Read












Add Comment