দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে সোমবার দুপুরে নদিয়া জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলো চুক্তিভিত্তিক শিক্ষক অশিক্ষক ও শিক্ষা কর্মীরা। রাজ্যব্যাপী শিক্ষার সাথে জড়িত চুক্তিভিত্তিক শিক্ষক, অশিক্ষক ও শিক্ষা কর্মীদের স্থায়ীকরণের পাশাপাশি সমকাজে সমবেতন সহ বেতন কাঠামো , পেনশন, ও অবসরকালীন সুযোগ সুবিধা প্রদানের দাবীতে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি বলে জানা গিয়েছে। আগামী ১১ই জানুয়ারি শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে নবান্ন অভিযান এর ডাক দিয়েছেন ঐক্য মঞ্চের সদস্যরা। সেই মোতাবেক গত ৯ই ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসকের কাছে কুড়ি দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি জমা দেওয়া কর্মসূচি শুরু করেন ঐক্য মঞ্চের সদস্য বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। তাদের এই দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে শিক্ষক ঐক্য মঞ্চ এর সদস্যরা বলেও এই দিন জানিয়েছেন শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা। এইদিন কৃষ্ণনগর শহরে এক বিক্ষোভ পদযাত্রা মধ্য দিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছে স্মারকলিপি জমা দেন মঞ্চের শিক্ষক ও শিক্ষা কর্মীরা।
নদিয়া জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলো চুক্তিভিত্তিক শিক্ষক অশিক্ষক ও শিক্ষা কর্মীরা
January 5, 2021
52 Views
1 Min Read












Add Comment