দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : কৃষ্ণনগর পোল্ট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (KPDO) এর উদ্যোগে ও “পাশে আছি” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর সহযোগিতায় শুক্রবার দুপুরে কৃষ্ণনগর শহরের গোদাডাঙ্গা হরিজন পল্লী এলাকায় বসবাসকারী হরিজন সম্প্রদায় ভুক্ত শিশুদের নিয়ে এক বনভোজনের আয়োজন করেন সংগঠনের সদস্যরা। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে এই দিন সকাল থেকে ওই এলাকার সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে বিভিন্ন রকম খেলাধুলার মধ্য দিয়ে সকালের প্রাতঃ ভোজন ও দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি এই দিন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। সামাজিকভাবে শিশু মনকে আরো উজ্জীবিত করে তোলা সহ তাদেরকে পঠন-পাঠনের প্রতি আকৃষ্ট করে তোলার লক্ষ্য নিয়েই এদিনের এই বনভোজনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।
কৃষ্ণনগরের গোদাডাঙ্গায় হরিজন সম্প্রদায়ের শিশুদের নিয়ে এক বনভোজনের আয়োজন ও শিক্ষাসামগ্ৰী বিতরণ করা হলো
January 3, 2021
45 Views
1 Min Read












Add Comment