দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : শান্তিপুরে বর্ষবরণের আগে একত্রিশে ডিসেম্বর ২০২০র শেষ দিনে বাইরে থেকে আসা লোকেদের কথা মাথায় রেখে এবং বর্ষবরণ উপলক্ষে মানুষকে সচেতন করতে রানাঘাট জেলা পুলিশ ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে এক অভিনব প্রয়াস দেখা গেল শান্তিপুরে।ফুলিয়াতে শান্তিপুর থানার মোড়ে এবং ডাকঘর নেতাজি মোড়ে বৃহস্পতিবার ও শুক্রবার এই কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখা গেল শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে। দেখা গেল ব্যাংকের লাইনে দাঁড়ানো মানুষদের মাস্ক পরিয়ে দিতে এবং স্যানিটাইজার দিতে। এছাড়াও পথচলতি মানুষদের কেউ মাস্ক পরিয়ে দিতে দেখা গেল পুলিশকর্মীদের। এই কর্মসূচিতে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারি সুমন দাসকে সম্পূর্ণ নেতৃত্ব দিতে দেখা গেল। দুদিন ধরেই চললো এই কর্মসূচি এমনই জানা গেল পুলিশ প্রশাসন সূত্রে।
বর্ষবরণ উপলক্ষে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিলো শান্তিপুর থানা
January 3, 2021
52 Views
1 Min Read












Add Comment