দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : রেলের চাকায় পিষ্ট হয়ে দুটো পা বাদ গেল আনুমানিক আঠারো বছর বয়সী এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক রাত আটটা নাগাদ শান্তিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। আহত যুবকের নাম সফিকুল সেখ। বাড়ি শান্তিপুর পৌরসভার নতুন পাড়া এলাকায়। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে সফিকুল এলাকায় ঘুরে প্লাস্টিক কুড়োনো বা ভাঙরীর কাজ করতো বলে জানা গিয়েছে পারিবারিক ও স্থানীয় সূত্রে। জানা যায়, এই দিন সন্ধ্যায় রেল লাইনের ধারে প্লাস্টিক সংগ্রহ করতে গিয়ে কোনো ভাবে ট্রেনের চাকায় পিষ্ঠ হয়ে তাঁর পা দুটি বাদ চলে যায় বলে ধারণা স্থানীয়দের। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই আহত যুবককে পাঠানো হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
শান্তিপুরে রেলের চাকায় পিষ্ট হয়ে দুটো পা বাদ গেল আঠারো বছর বয়সী এক যুবকের
January 3, 2021
49 Views
1 Min Read












Add Comment