দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে নদিয়ার নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট সংলগ্ন এলাকায় তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। বিধায়ক ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমানকৃষ্ণ সাহা সহ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা শিক্ষক নিতাই চন্দ্র দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব বৃন্দ। ওই এলাকায় এলাকাবাসী ও দলীয় কর্মী সমর্থকদের দীর্ঘদিনের দাবিমতো এই দলীয় কার্যালয় নির্মাণ হওয়াতে স্বাভাবিকভাবেই খুশি এলাকার তৃণমূল কর্মী সমর্থক সহ এলাকার বাসিন্দারা। আগামী দিনে নবনির্মিত এই দলীয় কার্যালয় থেকে এলাকার উন্নয়নমূলক কাজ কর্ম পরিচালনা করা হবে বলেই এই দিন জানান তৃণমূল নেতা তথা ষোলো নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নিতাই চন্দ্র দাস।
নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট সংলগ্ন এলাকায় তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন পুন্ডরীকাক্ষ সাহা
January 3, 2021
54 Views
1 Min Read












Add Comment