দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: ১৮ই ডিসেম্বর সিপিআইএম লিবারেশন পার্টির প্রয়াত সম্পাদক কমরেড বিনোদ মিশ্রর ২২তম প্রয়াণ দিবস দেশজুড়ে তথা নবদ্বীপ শহরে পালন করা হলো। সিপিআইএম লিবারেশন পার্টি জানিয়েছে যে কমরেড বিনোদ মিশ্র স্বপ্ন দেখেছিলেন নতুন ভারত গড়ার। ১৯৯৯ সালে ১৮ ই ডিসেম্বর পার্টির বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসার বাবস্থা করা হলেও আর তাকে ফিরিয়ে আনা যায়নি। সেইদিন থেকেই আজ পর্যন্ত পার্টি এইদিনটিকে সংকল্প দিবস হিসাবে পালন করে। আজ নবদ্বীপ সহ দেশজুড়ে সংকল্পদিবস পালন করা হয় বিভিন্নভাবে।













Add Comment