দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: শনিবার সকালে নদিয়ার রানাঘাটের ধানতলা থানা এলাকায় এক বৃদ্ধের খন্ড খন্ড মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম অমলকৃষ্ণ বিশ্বাস, বয়স ৬৩। শনিবার সকালে বরনবেরীয়া গ্ৰামের মাইল পাড়া এলাকায় নিজের বাসগৃহে বৃদ্ধের দেহ পাঁচ টুকরো অবস্থায় দেখতে পান পরিবারের লোক। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। মৃতের নাতি অংশুমান বিশ্বাস বলেন,”বাবা রান্না করে চারজনকে খেতে দিয়ে দাদুর জন্যে ওষুধ আনতে গিয়েছিলো, আমি একটু ৱ্যাকেট খেলতে গিয়ে মাঠে গিয়েছিলাম সেখানে ছোট ঠাকুরদা গিয়ে বলল এই রকম অবস্থা, সবাই তো বলছে আমার ঠাকুমা করেছে, কে করেছে আমি জানি না,পরিবারে কোনো অশান্তি নেই “।
রানাঘাটের বরনবেরীয়া গ্ৰামে বৃদ্ধের পাঁচ টুকরো হওয়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়
December 19, 2020
46 Views
1 Min Read












Add Comment