দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : বুধবার দুপুরে বিজেপির বাইক মিছিল শুরু হয় নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মহেশগঞ্জ থেকে। এরপর মহেশগঞ্জ হাসপাতাল বাজারে পথসভা হয়। এদিন পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ নদিয়া জেলা উত্তরের বিজেপি যুব মোর্চা সভাপতি সৈকত সরকার। এদিন বক্তব্য রাখার সময় জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেন “এই নদিয়া জেলা পরিষদের সদস্যরা ও সভাধিপতি ফোন করে বলছেন দাদা আপনার দলে জায়গা হবে নাকি,আপনার দলে ঢুকতে গেলে কার সাথে কথা বলতে হবে, তৃণমূল কংগ্রেস ২৯৪টা আসনে প্রার্থী দিতে পারবে কি না সেটা সন্দেহ,ওই পিসি ভাইপো, কয়েকজনকে নিয়ে টিমটিম করে জ্বলবে,সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাবে জেলায় জেলায় তৃণমূল বলে কোনো দল নেই “। এরপর বিজেপির বাইক মিছিল জয়প্রকাশ বাবুকে নিয়ে স্বরূপগঞ্জ, চরমাজদিয়া চরব্রহ্মনগরে ও মাজদিয়া পানশিলায় তিন জায়গায় আরও ৩টি পথসভা করে। এদিন সন্ধ্যায় নবদ্বীপ শহরের রানীরঘাটে বিজেপি যুব মোর্চার পথসভায় আসেন জয়প্রকাশ মজুমদার সহ সৈকত সরকার।
“সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাবে জেলায় জেলায় তৃণমূল বলে কোনো দল নেই” বললেন জয়প্রকাশ মজুমদার
December 18, 2020
51 Views
1 Min Read












Add Comment