দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : জলঙ্গি নদী বাঁচানোর ডাক দিয়ে রবিবার সকালে কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে স্বরুপগঞ্জ ঘাট পর্যন্ত দীর্ঘ চোদ্দো কিলোমিটার ব্যাপী এক সচেতনতামূলক সাইকেল যাত্রায় অংশগ্রহণ করেন জলঙ্গি নদী সমাজ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের ১০০জন সদস্য। জলঙ্গি নদী সংরক্ষণ ও সংস্করণ করা জন্যে তাদের এই সামাজিক উদ্যোগ বলে এই দিন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। নদীকে কেন্দ্র করে যারা জীবন জীবিকা নির্ভর করেন এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ জন এই দিনের সচেতনতামূলক সাইকেল যাত্রায় অংশগ্রহণ করেন। জলঙ্গি নদী সমাজের এক সদস্য দেবাঞ্জন বাগচী বলেন, “জলঙ্গি নদীর বুকে বাধাল তৈরী করেছে কিছু মৎসজীবি যারা নদী থেকে সমস্ত মাছ তুলে নিচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তির সাহায্য, বিভিন্ন স্থানে নদীর গতিপথ রুদ্ধ করে নদীর উপরে রাস্তা করা হয়েছে, মাছ না থাকায় নদীর ওপরে নির্ভর করা বিভিন্ন মানুষ অন্যান্য জীবিকায় যোগ দিচ্ছেন কিন্ত সুরাহা করতে পারছে না”। এদিন সাইকেল যাত্রা শেষে স্বরূপগঞ্জ মায়াপুর ঘাটে সংকল্প সাংস্কৃতিক সংগঠন সাইকেল আরোহীদের বরণ করে, সেখানে ৩০জন খুদে স্কুল পড়ুয়ারা পরিবেশ দূষণ ও নদী দূষণ বিষয়ে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এরপর ওই সাংস্কৃতিক সংগঠনের খুদে সদস্যরা নদী বাঁচানোর বার্তা দিয়ে একটি পথ নাটিকা উপস্থাপনা করে। এর পর পাশেই স্বরূপগঞ্জ জনকল্যান মাঠে নদীর পাশে কর্তব্য নামের সাংস্কৃতিক সংগঠন সাইকেল আরোহীদের ওপর পুষ্প বৃষ্টি করে ও তাদের একটি করে মেডেল দিয়ে সংবর্ধিত করে।
জলঙ্গি নদী বাঁচানোর ডাক দিয়ে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট অবধি সাইকেল যাত্রা করল ১০০জন
December 14, 2020
58 Views
2 Min Read












Add Comment