দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : চৈতন্য ভূমি নবদ্বীপ ধামে এসে পৌঁছালেন সর্বভারতীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। শনিবার বিকেলে প্রথমে তিনি এসে পৌঁছান সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্ত নস্করের বাসগৃহে।কিছুটা সময় সেখানে কাটানোর পর পার্শ্ববর্তী কয়েকটি মঠ মন্দির পরিদর্শন করে সাধুসন্তদের সাথে ধর্মীয় আলোচনা করেন তিনি। এরপর পৌঁছান ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। সেখানে মহাপ্রভুকে দর্শন করে চরণ পাদুকা স্পর্শ করার পর মথুরা-বৃন্দাবন দর্শনে গিয়ে যেই অনুভূতি উপলব্ধি হয়, নবদ্বীপে এসেও একই অনুভূতি উপলব্ধি করছেন তিনি বলে সাংবাদিকদের উদ্দেশ্যে জানান এই বর্ষীয়ান বিজেপি নেতা। এরপর তিনি পৌঁছান নবদ্বীপ প্রাচীন মায়াপুরে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে। সেখানে দর্শন পর্ব সেরে তিনি সরাসরি চলে যান মায়াপুর ইসকন মন্দিরের ল্যান্ড অফিস প্রাঙ্গণে। সেখানে জগন্নাথ মন্দিরে পূজার্চনা করেন তিনি। বর্তমানে এই রাজ্য তৃণমূল আতঙ্কের সৃষ্টি করে সাধারণ জনসাধারণের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে বলে রাজ্যের শাসক দল তৃণমূলকে সরাসরি আক্রমণ করেন তিনি। পাশাপাশি আগামী দিনে এই রাজ্যে বিজেপির সরকার গঠন হবে বলেও এইদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
নবদ্বীপ ও মায়াপুরে বিভিন্ন মন্দির ঘুরে দেখলেন বিজেপি সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়
December 14, 2020
65 Views
1 Min Read












Add Comment