দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : দূই হাজার একুশ সালের নির্বাচনকে সামনে রেখে আরো বেশি করে সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি বিগত দিনে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান বঙ্গধ্বনি কর্মসূচি যাত্রার মধ্য দিয়ে তুলে ধরতে শুক্রবার দুপুরে কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন এলাকা থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের পদযাত্রাটি রাজবাড়ী থেকে শুরু হয় কৃষ্ণনগর জেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ। পদযাত্রা শেষে নদিয়া জেলা পরিষদ ভবনে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হন তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী সহ কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক অসীম কুমার সাহা সহ দীপক বসু ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
বঙ্গধ্বনি কর্মসূচির যাত্রা শুরু হলো কৃষ্ণনগরে
December 12, 2020
56 Views
1 Min Read












Add Comment