দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় শান্তিপুর নতুন হাট ফাঁড়ির মাঠ সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে শান্তিপুর বিজেপি। এই মিছিলে পা মেলান, শান্তিপুর টাউন বিজেপির সভাপতি বিপ্লব কর সহ শান্তিপুর বিজেপি একাধিক মন্ডল এর কার্য কর্তারা। মিছিলটি শান্তিপুর থানার মাঠে গিয়ে একটি জনসভায় যোগ দেয়। সেখানেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপরে হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন শান্তিপুর বিজেপির একাধিক কর্মকর্তারা।
জেপি নাড্ডার কনভয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে শান্তিপুরে প্রতিবাদ মিছিল করলো বিজেপি
December 12, 2020
53 Views
1 Min Read












Add Comment